রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস উলটে নদীতে পড়ে গেছে।
বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পল্টুন এ ঘটনা ঘটে।

জানা গেছে, সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছেন ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা।