Friday 27 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেলের সরবরাহ স্বাভাবিক আছে, তবে কালোবাজারি হচ্ছে: জ্বালানি মন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৬ ১৫:০৪ | আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৫:৩০

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

সিরাজগঞ্জ: বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী হলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, তেলের সরবরাহ সবসময়ই আছে তবে হঠাৎকরে চাহিদা বেড়ে যাওয়ায় দুর্নীতি-কালোবাজারি করে সংকট সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ) বেলা ১২ টার দিকে সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সোলার পার্ক পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি বারবারই বলেছি আমাদের তেলের সমস্যা নাই। তবে সমস্যা হচ্ছে যে, পেট্রল পাম্পে আগে দিনে এক লরি তেল লাগতো, এখন হঠাৎ করে যুদ্ধের কারণে মানুষ তেল সংগ্রহ শুরু করেছে। যার কারণে ওই পেট্রল পাম্প আগে সারাদিনে যা বিক্রি করত এখন দুই ঘন্টায় তা শেষ হয়ে যায়। তারপর পাম্পটি বন্ধ হয়ে যায়, আর বলা হয় পেট্রল পাম্প বন্ধ হয়ে গেছে। পেট্রোল পাম্পের যে ধারণক্ষমতা আছে সেটার যদি ব্যবহার বেশি হয়ে যায় তাহলে তো স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যাবে।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, তেল সরবরাহ সবসময়ই আছে। তবে হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং কালোবাজারি হচ্ছে। সেটা সিরাজগঞ্জসহ সারা দেশেই সেটা ধরা পড়ছে। সারা দেশের জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেয়া হয়েছে। তারা এ বিষয়ে মনিটরিং করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর