Friday 27 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী নাস্তিক ও ইসলাম বিদ্বেষী: আমির হামজা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৭ মার্চ ২০২৬ ২২:২৪

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা।

কুষ্টিয়া: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু) নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা।

শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদের জুমার নামাজের খুতবার আগে আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, ‘এখন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী। আপনি যদি বলেন জামায়াত ইসলামী বিদ্বেষী, চরমোনাই পীরের বিদ্বেষী, না উনি ইসলাম বিদ্বেষী। উনার বক্তব্য কালকে দেখেছেন? এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি। মুক্তিযুদ্ধ হয়েছে কেন আপনি বলেন তো? মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন, আপনি তাদেরকে জিজ্ঞেসা করেন তারা ইসলাম বিদ্বেষী কি না। তারা ধর্ম বিদ্বেষী কি না।’

বিজ্ঞাপন

আমির হামজা বলেন, ‘এরআগে তারেক রহমানের যে সমস্ত নামগুলো বাংলাদেশ ছড়ানো, বিশ্বের মানুষ জানে উনারে খাম্বা বলে ডাকে উনার কারণে না। এই টুকুর কারণে। এই জায়গাটায় এর আগেও উনি মন্ত্রী ছিলেন।’

আমির হামজা আরও বলেন, ‘উনি এই সমস্ত জায়গাগুলোতে দায়িত্ব পেলে কি হয়, হাহাকার লাগে। আপনি এখন এই যে মজমপুরের তেল পাম্পে যান, বিআরবি কেবলের তেল পাম্পে যান, মন্ডল ফিলিং স্টেশনে যান। কি অবস্থা দেখেন তো কি হাহাকার চলছে।’

এই সংসদ সদস্য বলেন, ‘আমি সকাল থেকে মেডিকেলে ছিলাম ৫ লিটারের বেশি তেল দেয় না জেনেরেটর চালাতে। কত মানুষের জীবন বিপন্ন এখন আপনি টের পাচ্ছেন। এই সমস্ত অযোগ্য মানুষগুলোকে না দিয়ে যারা যোগ্যতা সম্পন্ন, যারা দেশের মানুষের প্রতি দরদ রাখে এ রকম মানুষকে যদি সিরিয়াল আকারে বসানো যেত এই হাহাকারটা লাগতো না। এর আগেই তো সে পরীক্ষিত ছিল।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর