Friday 27 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৭ মার্চ ২০২৬ ২৩:২২

নাটোর: জেলায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এরমধ্যে বড়াইগ্রামে দ্রুতগামী বাসের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে আব্দুল আজিজ (৬২) নামে একজন নিহত হয়েছেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবারর (২৭ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার রাজ্জাক মোড়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ঝিনাইগাড়ি কলকটি গ্রামের রুস্তুম আলী মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, রাত আটটার দিকে আব্দুল আজিজ বনপাড়া থেকে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে রাজ্জাক মোড়ে আসা ঢাকাগামী বাস যমুনা লাইন পিছন থেকে এসে মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটর সাইকেলটি বাসের চাকায় আটকে গেলে চালক প্রায় এক কিলোমিটার পর্যন্ত মোটর সাইকেলসহই বাসটি চালিয়ে নিয়ে যান। দুর্ঘটনায় আব্দুল আজিজ মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল আরোহী অপর একজন গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

অন্যদিকে আজ রাত ৮টার দিকে নাটোর বগুড়া মহাসড়কের নাটোর সদরের ডাল সড়ক এলাকায় একটি দ্রুতগামী ট্রাক একটি অটোরিকশাকে পেছন থেকে চাপা দিয়ে চলে যায় এতে অটোরিকশাচালক মিন্টু(৩৫) ঘটনাস্থলে নিহত হন। নিহত মিন্টু সিংড়া উপজেলার বিজয় নগর গ্রামের আয়ুব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে নাটোরের দিকে আসা একটি আলু বোঝাই ট্রাক নওপাড়া ফ্লাসি প্লাস জুট মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকচালক মিন্টু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা খবর দিলে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মিন্টুকে মৃত ঘোষণা করেন।

ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। ইজিবাইকটি থানার হেফাজতে নেওয়া হয়েছে এবং পলাতক চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর