Monday 18 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলশানে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৬ ১৩:৫৭ | আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১৬:১১

ঢাকা: রাজধানীর গুলশান শাহজাদপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৫০) বছরের এক নারী নিহত হয়েছেন।

সোমবার (২৩ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে গুলশান শাহজাদপুর প্রধান সড়কে দিকে এ ঘটনা ঘটে।

গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) অনিন্দ্য তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোর শাহজাদপুর প্রধান সড়কে কোনো এক যানবাহনের চাপায় ঘটনাস্থলেই অজ্ঞাত ওই নারী নিহত হন। তবে কোন যানবাহনের চাপায় তিনি নিহত হয়েছেন সেটা জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠনো হয়েছে।

এসআই জানান, ওই নারী ভিক্ষুক প্রকৃতির। তার পড়নে ছিল লাল প্রিন্টের শাড়ি। সিআইডির ক্রাইমসিন ইউনিট ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে চেষ্টা করেও তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএসআর/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর