Monday 30 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে অনুমোদনহীন হাসপাতাল সিলগালা, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৮ মার্চ ২০২৬ ২২:৫৯

নরসিংদী: বিভিন্ন অব্যবস্থাপনা ও অনুমোদন ছাড়াই কার্যক্রম চালানোর অভিযোগ নরসিংদীতে দুইটি হাসপাতালকে জরিমানা ও সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) দুপুরে নরসিংদী শহরের তরোয়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদ রানা।

অভিযানে দেখা যায়, ২০১৮ সালের পর থেকে লাইসেন্স নবায়ন না করে কার্যক্রম পরিচালনা করছে নরসিংদী ইবনে সিনা জেনারেল প্রাইভেট হাসপাতাল নামে একটি প্রতিষ্ঠান। এছাড়া হাসপাতালটির কতর্ব্যরত চিকিৎসক, প্যাথলজিস্ট ও টেকনিশিয়ান পাওয়া যায়নি। হাসপাতালের পরিবেশও ছিল অস্বাস্থ্যকর। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে এক সপ্তাহের মধ্যে সব অনিয়ম ঠিক করে কর্তৃপক্ষকে অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে নরসিংদী ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতাল নামে আরও একটি প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সেখানে কোনো দায়িত্বশীল কর্মকর্তা বা কর্মচারীকে পাওয়া যায়নি। অভিযানের খবর পেয়ে তারা পালিয়ে যায়। প্রতিষ্ঠানটিতে লাইসেন্স নবায়ন নেই এবং ল্যাব পরিচালনারও কোনো অনুমোদন নেই। অপারেশন থিয়েটার পরিচালনার অনুপযুক্ত ও অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। লেবার রুমে অক্সিজেন সিলিন্ডার না থাকা এবং শয্যা অকেজো থাকার মতো গুরুতর অনিয়ম ধরা পড়ে। এসব অনিয়মের কারণে হাসপাতালটিকে সিলগালা করে দেওয়া হয় এবং ল্যাব রুমের মালামাল জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালত জানায়, জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর