Monday 30 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় আলোচিত সাহাবুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ১৫:৩৫

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গ্রাম্য দলাদলির জেরে সাহাবুল হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবির সরকার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত ৩ আসামিকে কারাগারে পাঠানো হয় এবং অপর এক পলাতক থাকায় তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত।

এই মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন- মিরপুর উপজেলার মিটন পশ্চিমপাড়া গ্রামের মহিন প্রামাণিকের ছেলে আসাদুল প্রামাণিক ওরফে কালু, আবুল কাশেমের ছেলে হাবিল হোসেন, ওমর আলীর ছেলে মিলন এবং মাজিরহাট খাঁপাড়া গ্রামের মসলেম মোল্লার ছেলে আবু তাহের।

বিজ্ঞাপন

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২০ অক্টোবর বিকেলে সাহাবুল বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বাজার শেষে ছেলে সাব্বিরকে দিয়ে জিনিসপত্র বাড়িতে পাঠিয়ে দেন। এরপর রাত থেকে তিনি নিখোঁজ হন। পরদিন সকালে বুরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পেছনে নওদা আজমপুর মাঠপাড়ার একটি ধইঞ্চা ক্ষেতের আইলে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী সুমি খাতুন ওইদিনই মিরপুর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসএম জাবীদ হাসান ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এ রায় রায় দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর