Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রোহিঙ্গা ক্যাম্পে ৫ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৬ ১২:৫৫

গ্রেফতার আসামি বীর রহমান।

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আলোচিত পাঁচ হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (৯ মার্চ) দুপুর সাড়ে তিনটার দিকে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-০৮ পূর্বের ব্লক-বি/৩২ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (১১ মার্চ) বিকেলে র‌্যাব-১৫ কক্সবাজারের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম বীর রহমান (৩৫)। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকার বাসিন্দা। তার বাবা মরহুম ফকির আহম্মদ। তিনি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সংশ্লিষ্ট সন্ত্রাসী বলে জানিয়েছে র‌্যাব।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-০৮ এলাকায় আলোচিত পাঁচজন ব্যক্তিকে হত্যা মামলার পলাতক আসামি বীর রহমান অবস্থান করছেন। এরপর র‌্যাব-১৫ বিষয়টি নিয়ে গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং তথ্য সংগ্রহ শুরু করে। পরে র‌্যাব–এর একটি অভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, বীর রহমানের বিরুদ্ধে উখিয়া থানায় ২০২৩ সালে দায়ের হওয়া দুটি হত্যা মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় পাঁচজনকে হত্যার অভিযোগ রয়েছে।

র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ. ফ. ম. ফারুক জানান, আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর