Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২২ বছর পর ধর্ষণ ও হত্যা মামলার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৬ ১৯:৩০

চট্টগ্রাম: জেলার ফটিকছড়িতে ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নাছির-কে ২২ বছর পর গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)।

দীর্ঘদিন ওমানে আত্মগোপনে থাকার পর দেশে ফিরে নাম পরিবর্তন করে ‘মো. আজম’ পরিচয়ে বসবাস করছিলেন তিনি। শেষ পর্যন্ত হাটহাজারীর পশ্চিম ধলই নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নাছির (৪৮) ফটিকছড়ি উপজেলার শাহানগর এলাকার আমির হোসেনের ছেলে।

এসআরবি-৭ সূত্রে জানা যায়, ২০০৪ সালের ১৬ মে রোজি আক্তার নামে এক নারীর মরদেহ তার বসতবাড়ির পাশে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ময়নাতদন্তে ধর্ষণের পর তাকে হত্যার বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় নিহতের ভাই আবু তাহের বাদী হয়ে ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

বিজ্ঞাপন

মামলার তদন্তে উঠে আসে, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী আবদুল মান্নানের সাথে রোজির বিরোধ তৈরি হয়েছিল। ২০০৪ সালের ১৫ মে রাতে ঘর থেকে বের হলে আবদুল মান্নান ও নাছির তাকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করেন। পরে চিনে ফেলার আশঙ্কায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। মরদেহ গাছে ঝুলিয়ে রাখতে অপর দুই আসামি আবু বক্কর ও নুরুল ইসলাম সহায়তা করেন বলে তদন্তে জানা যায়।

ঘটনার পর থেকেই পলাতক ছিলেন নাছির। দীর্ঘদিন ওমানে অবস্থানের পর দেশে ফিরে নিজের নাম পরিবর্তন করে মো. আজম পরিচয়ে বসবাস শুরু করেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালায় এসআরবি-৭।

এসআরবি-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এসএন/এমএম
বিজ্ঞাপন

আহ্বান
১০ নভেম্বর ২০২৬ ১৯:০৮

আরো

সম্পর্কিত খবর