Tuesday 02 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৬ ১৬:২২ | আপডেট: ৩ এপ্রিল ২০২৬ ১৮:০৪

দুর্ঘটনার পরের চিত্র।

খুলনা: খুলনার রূপসায় বাসের ধাক্কায় লিলি কুন্ডু (৪৯) নামের এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের আহমদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই দুর্ঘটনায় নিহত নারীর স্বামী অমর কুন্ডু গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশংকাজনক। নিহত ওই নারী খুলনার বটিয়াঘাটা উপজেলার গোরম্বা গ্রামের বাসিন্দা। এই দম্পতি বাগেরহাটের রামপাল উপজেলা ইউএনও অফিসের পেছনে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ এপ্রিল) বাংলাদেশ আই হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে (খুলনা মেট্রো-হ ১৪-৫২৭৫) বাড়ি ফিরছিলেন লিলি কুন্ডু। পথে আহমদাবাদ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি লোকাল বাস (ঢাকা মেট্রো-জ ১১-২০৮৫) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা লিলি কুন্ডু সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় নিহতের স্বামীকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বিজ্ঞাপন

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) আব্দুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘাতক বাস ও এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

বিজ্ঞাপন

এলপিজির দাম কমলো
২ জুন ২০২৬ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর