চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি ধরতে গিয়ে হামলায় পুলিশের এসআই গোপাল চন্দ্র মণ্ডল আহত হয়েছেন।
শনিবার (৪ মার্চ) রাতে জেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার (৫ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি হুমায়ুন কবির।
ওসি হুমায়ুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে এসআই গোপাল চন্দ্র মণ্ডল ফোর্স নিয়ে কিরণগঞ্জ এলাকায় দুই মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী আলফাজ হোসেনকে ধরতে যান। এ সময় আলফাজসহ তার স্বজনরা পুলিশের ওপর হামলা করে। তাদের হামলায় গোপল চন্দ্র মণ্ডল আহত হন। তিনি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
ওসি আরও বলেন, হামলার পরও পুলিশ আসামি আলফাজ হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।