Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৬ ১৫:৫৮
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

খুলনা: খুলনার রূপসায় ছেলের লাঠির আঘাতে নিহত হয়েছেন মা।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারী আইচগাতি ইউনিয়ন খান মোহাম্মাদপুরের বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী মিম্মি বেগম (৪৪)। আর ঘাতক সন্তান হলেন নাদিম ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে পারিবারিক বিরোধের জেরে নাদিম ইসলাম তার মা মিম্মি বেগমের ওপর চড়াও হয়। এক পর্যায়ে পাশের গাছের ডাল দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তার মৃত্যু হয়।

খবর পেয়ে সকাল পৌনে ৯টার দিকে আইচগাতি ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নাদিমকে আটক করে। তবে তাকে ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাধা দেয়। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালানো হলে সদস্যরা আত্মরক্ষার্থে পাশের একটি বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন।

বিজ্ঞাপন

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজজাক মীর জানান, এ ঘটনায় নিহতের ছেলে নাদিম ইসলামকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর