Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বালু উত্তোলন করতে গিয়ে চোরাবালিতে ডুবে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ১৯:২৭

শামসুল আলম।

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে বালু উত্তোলনের সময় চোরাবালিতে ডুবে শামসুল আলম (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের কালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামসুল আলম একই ইউনিয়নের সেগুনবাগিচা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অলি আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খুটাখালী বিটের অধীন কালাপাড়া সংরক্ষিত বনাঞ্চল থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এ কাজে স্থানীয় বশির আহমদের ছেলে মোহাম্মদ আলী লিটন, নুরুল আলমের ছেলে মো. ফারুক এবং মোক্তার আহমদের ছেলে মোহাম্মদ হামিদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ঘটনার দিন শামসুল আলম ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় চোরাবালির গর্তে তলিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ‘মৃত’ ঘোষণা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) মো. মনির হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনায় অবৈধ বালু উত্তোলনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সংরক্ষিত বনাঞ্চলে এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর