Tuesday 12 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৬ ১৭:১৪
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নাটোর: নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার বড় আদিমপুর গ্রামের প্রবাসী আব্দুল মোমিনের ছেলে তামিম (১২) ও ফাহিম (১৩) শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের সন্ধান না পেয়ে স্বজনরা খোঁজাখুজি শুরু করে। পরে দুপুর আড়াইটার দিকে দুই ভাইয়ের মরদেহ পানিতে ভেসে উঠলে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরাত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর