Tuesday 12 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

২৩ মামলার আসামি ‘ডাইল করিম’ অস্ত্রসহ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ১৭:০৫ | আপডেট: ১২ মে ২০২৬ ১৭:০৭

মো. করিম ওরফে ‘ডাইল করিম’ গ্রেফতার। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরীর কোতোয়ালী থানার হাজারী গলি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৩ মামলার আসামি-মাদক ব্যবসায়ী মো. করিম ওরফে ‘ডাইল করিম’কে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১২ মে) কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিনের এ তথ্য জানান। গ্রেফতার করিম নগরীর হাজারী গলি এলাকার মৃত জাহাঙ্গীর প্রকাশ শাহজাহানের ছেলে।

ওসি জানায়, পুলিশের একটি দল মঙ্গলবার হাজারী গলি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পলাতক আসামি করিমকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেফতার করিমের বিরুদ্ধে কোতোয়ালী থানায় অস্ত্র, ডাকাতি, খুন, বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০১১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে দায়ের হওয়া অন্তত ২১টি মাদক ও বিশেষ ক্ষমতা আইনের মামলার তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এছাড়া ২০২৪ সালের একটি বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ সাম্প্রতিক আরও মামলায় তিনি পলাতক ছিলেন।

পুলিশ আরও জানায়, গ্রেফতার আসামিকে কোতোয়ালী থানার ২০২৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা এবং ২০২৬ সালের ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর