Tuesday 02 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় নকল দুধ তৈরির দায়ে কারাদণ্ড ও জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৬ ১৫:০৯ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৬:৫৪

অভিযানের মুহূর্ত।

পাবনা: পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির দায়ে ফারুক হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের নেতৃত্বে উপজেলা সদরের সিঙ্গাড়ি গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযানে নকল দুধ তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত প্রায় ২০০ লিটার জেলি (বিষাক্ত কেমিক্যাল) জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা। পরে জব্দকৃত জেলি জনসম্মুখে বিনষ্ট করা হয়।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, ফারুক হোসেন দুধ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ক্ষতিকর জেলি ও সয়াবিন তেলসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে নকল দুধ তৈরি করে আসছিলেন। তিনি দেশের বিভিন্ন চিলিং সেন্টারে এই নকল দুধ সরবরাহ করতেন।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর