Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ২১:৪৬ | আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ২১:৫৪

সুনামগঞ্জ: জেলার দোয়ারাবাজার উপজেলায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- রমজান আলীর মেয়ে রুমা আক্তার (৭), উকিল আলীর মেয়ে পাপিয়া আক্তার (৪)। তারা সম্পর্কে আপন চাচাতো বোন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির আঙিনায় পুকুর পাড়ে একসঙ্গে তারা খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সবার অগোচরে তারা বাড়ির পাশের একটি পুকুরের কাছে চলে যায় এবং পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে পুকুরে খুঁজতে গেলে রুমা আক্তার (৭) মৃত অবস্থায় পানিতে পাওয়া যায়। আর পাপিয়া আক্তার (৪) কে তাৎক্ষণিকভাবে পানি থেকে জীবিত উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, একটি পরিবারে ২ শিশু পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছি।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর