Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ০৯:৩৫ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১১:৫৮

ছবি: সংগৃহীত।

নওগাঁ: নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, তাদেরকে গলাকেটে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টার দিকে ওই গ্রামের ওই বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে, সোমবার দিবাগত মধ্যরাতে হত্যার ঘটে থাকতে পারে।

নিহতরা হলেন- বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), হাবিবুরের স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং ৩ বছরের মেয়ে সাদিয়া আক্তার।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকলে তাদের মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এলাকাবাসীর ধারণা, জমি-জমার বিরোধে এমন ঘটনা ঘটতে পারে।

বিজ্ঞাপন

নিহত পপি আক্তারের বাবা মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমার মেয়ে, মেয়ের জামাই, নাতি-নাতনিকে যারা হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই।’

নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ পাওয়া যায়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

এ ছাড়া ময়নাতদন্তের জন্য চারজনের মরদেহ হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর