Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নওগাঁয় ৮১৭ পিস ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৬ ১০:৩০

ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার স্বামী-স্ত্রী

নওগাঁ: জেলার পত্নীতলায় ৮১৭ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চিহ্নিত মাদককারবারি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার স্বামী-স্ত্রী হলেন— পত্নীতলা উপজেলার দেওয়ালকুড়ি (রামরামপুর) গ্রামের মৃত এরফান আলীর ছেলে মো. সিরাজুল ইসলাম (৪০) ও তার স্ত্রী মোছা. ডলি খাতুন (৩৫)।

পুলিশ জানায়, শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানা পুলিশের একটি দল দেওয়ালকুড়ি এলাকায় তাদের বসতঘরে অভিযান চালায়। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে ৮১৭ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। পরে মাদক কারবারের অভিযোগে সিরাজুল ইসলাম ও তার স্ত্রী ডলি খাতুনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশের দাবি, গ্রেফতার এই দম্পতি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের পাইকারি কারবারের সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে মাদককারবারের অভিযোগ রয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলাজুড়ে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।’

এ ঘটনায় গ্রেফতার স্বামী-স্ত্রীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ রোববার (৩০ আগস্ট) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর