Thursday 23 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্বালানির ওপর চাপ কমাতে বাসে গাজীপুর গেলেন মন্ত্রী আরিফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ১২:৫৩ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৩:৫৪

বাস থেকে নামছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

ঢাকা: বিলাসিতা ও প্রটোকল ছাড়াই সাধারণ মানুষের মতো বাসে ঢাকা থেকে গাজীপুরে যাতায়াত করলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বুধবার (২২ এপ্রিল) জ্বালানি সাশ্রয়ের মহৎ উদ্দেশ্যে তিনি এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন।

মন্ত্রীর এই বাস সফরের যাত্রী হিসেবে আরও ছিলেন গাজীপুরের সংসদ সদস্য, শ্রম সচিব, ঢাকার বিভাগীয় কমিশনারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে সবাই মিলে বাসে যাতায়াতের এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হচ্ছে।

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-ভাতা এবং আইন-শৃঙ্খলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আয়োজিত একটি মতবিনিময় সভায় যোগ দিতেই তিনি গাজীপুর সফর করেন।

বিজ্ঞাপন

এ ব্যাপারে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে দেশের অর্থনীতির ওপর চাপ কমানো এবং মাঠ পর্যায়ের প্রকৃত অবস্থা সরেজমিনে দেখা—এই দুই লক্ষ্যেই তার এই উদ্যোগ। শিল্পাঞ্চলে যাতে ঈদের আগে কোনো অসন্তোষ সৃষ্টি না হয়, সেদিকে কঠোর নজরদারি রাখতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, ব্যতিক্রমী উদ্যোগের ফলে মন্ত্রী, সচিব, বিভাগীয় কমিশনার ও অন্যান্য কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ি বহরের অন্তত ২০টি গাড়ির ব্যবহার সাশ্রয় হয়েছে উল্লেখ করে এতে আরও বলা হয়, এই উদ্যোগে জ্বালানি খরচ কমার পাশাপাশি রাষ্ট্রীয় ব্যয় সংকোচন সম্ভব হয়েছে।

এছাড়াও মন্ত্রীর সঙ্গে ওই বাসে যাত্রাসঙ্গী ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিচালক ওমর মো. ইমরুল মহসিন এবং শ্রম অধিদফতরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর