Monday 27 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মায়ানমারে পাচারকালে ৫৫০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৬ ১৪:৫৬

ছবি: সংগৃহীত।

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে মায়ানমারে পাচারের সময় ৫৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়েছে। এ ঘটনায় পাচার কাজে জড়িত ছয়জনকে আটক করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে মহেশখালী উপজেলার নোয়াছিরি সংলগ্ন সমুদ্র এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন মাতারবাড়ী একটি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে, একটি কার্গোবোট থেকে একটি ফিশিং বোটে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে সিমেন্ট স্থানান্তরের সময় তাদের আটক করা হয়। এ সময় প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৫৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত দুটি বোটও জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

আটক ব্যক্তিরা হলেন, এম মুক্তল হোসেন চৌধুরী (৪৫), এম বশির (৪৫), এম সাবের (৪০), এম বেলাল হোসেন (২৫), এম আব্দুল মজিদ (১৮) ও এম আবুল বশর (৩৭)। তাঁদের সবার বাড়ি মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকায়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন, জব্দকৃত সিমেন্ট, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানায়, চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।