Thursday 30 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৭ এপ্রিল ২০২৬ ১৮:১৫

কুষ্টিয়া: জেলার খোকসা উপজেলায় ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় ইছান আব্দুল্লাহ (৬) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে খোকসা-শোমসপুর সড়কের রাজিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইছান উপজেলার শোমসপুর ইউনিয়নের বরইচারা গ্রামের রাজিব হাসানের ছেলে এবং রাজিনাথপুরের তামিম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মায়ের সঙ্গে মাদরাসায় যাওয়ার সময় ভ্যান থেকে নামার পর ইছান দৌড়ে রাস্তা পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ব্যাটারিচালিত ভ্যান তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর