Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএমইউতে বিশ্ব মেধাস্বত্ব দিবস উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৬ ১৮:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এবারে দিবসটির প্রতিপাদ্য হলো ‘আইপি অ্যান্ড স্পোর্টস: রেডি সেট, ইনোভেট’।

সোমবার (২৭ এপ্রিল) বিএমইউ’র বি ব্লকের সামানে থেকে এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এই আয়োজন জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে মেধাস্বত্ব সংরক্ষণ এবং গুরুত্ব সম্পর্কে বিএমইউর শিক্ষার্থী, গবেষক ও সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে।

র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী বলেন, ‘জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হলো বিশ্ববিদ্যালয়সমূহ। বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় গবেষণা ও উদ্ভাবনে বিরাট অবদান রাখছে। উদ্ভাবনকে এগিয়ে নিতে এই বিশ্ববিদ্যালয়ে ইনভেনশন হাব চালুর কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। বিএমইউতে উচ্চতর মেডিক্যাল শিক্ষা, গবেষণা ও স্বাস্থ্যখাতে উদ্ভাবনের অপার সম্ভাবনা রয়েছে। আবার উদ্ভাবিত বিষয়ের মেধাস্বত্ব অধিকার নিশ্চিত করাও প্রয়োজন। বর্তমান জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি, নিত্য নতুন উদ্ভাবন ও আবিষ্কারের এই যুগে বুদ্ধিভিত্তিক সম্পদের পেটেন্ট, কপিরাইটসহ স্বত্ত্বাধিকার অর্জনের দিকেও দৃষ্টি রাখতে হবে।’

বিজ্ঞাপন

এ সময় বিএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, উপাচার্যের একান্ত সচিব উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. লুৎফর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের সভাপতি অধ্যাপক ডা. নুরুন নাহার বেগম। সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ডা. দীনে মোজাহিদ মো. ফারুক ওসমানী। অনুষ্ঠানে বিএমইউর সম্মানিত শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

ভোগরা বাইপাসে ১১ দলের পথসভা
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪০

আরো

সম্পর্কিত খবর