Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২ মে ২০২৬ ২১:০৭

‎বরিশাল: ‎জেলার বাবুগঞ্জে সাপের কামড়ে হানিফ শরীফ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুরে উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া (নতুনচর) গ্রামে এ ঘটনা ঘটে।

‎নিহত হানিফ শরীফ ওই এলাকার লতিফ শরীফের বড় ছেলে। তার পাঁচ ছেলে ও এক রয়েছে।

‎স্থানীয় ইউপি সদস্য মো. আরিফ মাহমুদ জানান, শনিবার দুপুর ১২টার দিকে হানিফ শরীফ নতুনচর এলাকার নদীর পাড়ে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় একটি বিষধর সাপ তাকে পায়ে কামড় দেয়। পরে তিনি বাড়িতে ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানান।

‎পরবর্তীতে স্বজনরা তাকে দ্রুত শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন