Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পবিত্র আশুরা / তাজিয়া মিছিলে শোকের মাতম [ছবি]

হাবিবুর রহমান
২৬ জুন ২০২৬ ২৩:২৪

পবিত্র আশুরায় কারবালার বিয়োগান্তক স্মৃতি স্মরণে পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালানে শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ তাজিয়া মিছিল করেছেন। শুক্রবার (২৬ জুন) হোসেনি দালান ইমামবাড়া থেকে ঐতিহ্যবাহী ও শতাব্দী প্রাচীন এই নিশ্ছিদ্র নিরাপত্তার তাজিয়া মিছিল শুরু হয়। মিছিলে ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে মাতম করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এতে অংশ নেওয়া শিয়া পুরুষদের একটি অংশ খালি গায়ে ধারালো ছুরি ও ব্লেডযুক্ত জঞ্জির বা শিকল দিয়ে নিজের শরীরে আঘাত করে রক্তাক্ত মাতম করেন। কারবালার প্রান্তরে ইমাম হোসেন (রা.)-এর ওপর নেমে আসা অমানুষিক নির্যাতন ও কষ্টের প্রতি সমবেদনা জানাতেই এই রক্তাক্ত জঞ্জির মাতম করা হয়। কারও চোখে অশ্রু, আবার কারও শরীরে রক্তের দাগ নিয়ে হাজারো মানুষ একসঙ্গে বুক চাপড়ে পুরো এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করেন। শিয়া সম্প্রদায়ের কাছে আশুরা শুধু শোক প্রকাশের দিন নয়, বরং সত্য, ন্যায় ও মানবতার পক্ষে অবিচল থাকার শপথ নেওয়ার দিন। আজ সেই তাজিয়া মিছিলের ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

হাবিবুর রহমান - আরো পড়ুন
সম্পর্কিত খবর