Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৩ মে ২০২৬ ০০:২১

যশোর: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে ৬২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রবিউল ইসলাম (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২ মে) সকালে যশোর সদর উপজেলার মনোহরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রবিউল শংকরপুর চোপদারপাড়া এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, শনিবার সকালে কোতয়ালী মডেল থানার মনোহরপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় যশোর-টু-মাগুরা মহাসড়কে চলাচলরত হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৯২১) থেকে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে একই দিন সকাল ১১টার দিকে অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে আরও ১ হাজার ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

বিজ্ঞাপন

অভিযানে মোট ৬ হাজার ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোবাইল ফোন এবং একটি বাসের টিকিট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।