Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরের ব্যবসায়ীকে গলা কেটে হত্যার অভিযোগ স্ত্রী-সন্তানের বিরুদ্ধে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২৬ ১৪:৫৯

আটক অভিযুক্ত।

নাটোর: নাটোরের সিংড়ায় স্ত্রী ও সন্তান মিলে রফিকুল ইসলাম রুবেল নামে এক মৎস্য ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৪ মে) সকালে নিহতের স্বজনদের কান্নাকাটির শব্দ পেয়ে প্রতিবেশীরা এগিয়ে গেলে এ নৃশংস হাত্যাকাণ্ড দেখতে পান।

এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী শিউলী বেগম ও সন্তান রয়েলকে আটক করেছে পুলিশ।

প্রতিবেশীরা জানিয়েছে, নিজ ঘরে রুবেলের গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলের পাশের একটি পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা এবং মা-ছেলের রক্তমাখা জামাকাপড় উদ্ধার করেছে। আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। তবে কী কারণে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা জিজ্ঞাসাবাদের পর স্পষ্ট হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। মামলা দায়েরের পর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর