Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় শিশু অপহরণকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ১৪:১৪ | আপডেট: ৬ মে ২০২৬ ১৪:১৬

অপহরণকারী ইসরাত জাহান মীম।

নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জে নাদিয়া আক্তার (১০) নামে এক শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে ইসরাত জাহান মিম (২২) নামে এক নারী অপহরণকারীকে আটক করে পুলিশে দিয়েছ জনতা।

বুধবার (৬ মে) সকালে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুণ এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

ভুক্তভোগী নাদিয়া আক্তার মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়নের সুয়াইর প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। সে সুয়াইর গ্ৰামের আল আমিন আকন্দের মেয়ে। অপহরণকারী ইসরাত জাহান মীম জেলার আটপাড়া উপজেলার সোনাকান্দি গ্ৰামের সাইদুর রহমানের মেয়ে।

বিজ্ঞাপন

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ মে) বিকালে নাদিয়া আক্তার আদর্শ নগরের কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথিমধ্যে অপহরণকারী ইসরাত জাহান মীম হঠাৎ এসে কথা বলতে শুরু করে। তাকে তার শিবলী ম্যাডামের বাসায় মোহনগঞ্জ নিয়ে যাবে বলে জোর জবরদস্তি করে। তারপর নাদিয়াকে লাল জামা, চশমা ও খেলনা কিনে দেয়। তারপর একটি ভাড়াটে মোটর বাইকে করে মোহনগঞ্জ বাসস্ট্যান্ডে নিয়ে যায়। এসব দেখে টের পেয়ে সুয়াইর এলাকার বাইকের চালক হাইয়ুল মিয়া মেয়ের পরিবারের লোকজনের কাছে ফোন দেয়। খবর পেয়ে তারা এসে জনতার সহযোগিতা নিয়ে রাতে অপহরণকারী ইসরাত জাহান মীমকে আটক করে মোহনগঞ্জ থানায় নিয়ে যায়।

ওসি মো. হাফিজুল আরও জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। অপহরণকারী ইসরাত জাহান মীম থানা হেফাজতে আছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর