Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

স্টাফ করেসপন্ডেট
২৪ জুন ২০২৬ ১১:৫৩

– ফাইল ছবি : সারাবাংলা

ঢাকা: ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ এ রিটটি দাখিল করেন।

রিটে আইন সচিবসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। আবেদনে আদালতের কাছে রুল জারির আবেদন জানিয়ে বলা হয়েছে, কেন সরকারকে ওই আইন রহিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হবে না।

রিট আবেদনে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন তার মূল উদ্দেশ্য পূরণ করেছে। ভবিষ্যতে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সম্ভাব্য অপব্যবহার বা অপপ্রয়োগ রোধে আইনটি বাতিল করা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া, রিটে আরও বলা হয়েছে যে, আইনটির কিছু বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে সংশ্লিষ্ট বিধানগুলোকে অবৈধ ঘোষণা করে বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

 

সারাবাংলা/টিএম/ এএ
বিজ্ঞাপন

আজ ছুটির দিনে ঢাকার বাতাস 'সহনীয়'
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো

সম্পর্কিত খবর