Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় বজ্রপাতে ২ কৃষকসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ২০:০১ | আপডেট: ৬ মে ২০২৬ ২০:০৮

বজ্রপাতের প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

নওগাঁ: জেলার নিয়ামতপুর এবং মহাদেবপুর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকসহ মোট তিনজন নিহত হয়েছেন।

বুধবার (৬ মে) দুপুরের দিকে নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে এবং হাজিনগর ইউনিয়নে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) মাহবুবুর রহমান বজ্রপাতে দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হাজিনগর ইউনিয়নে জমিতে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। নিহত শ্রমিক খাসেরহাট ঊঠাপাড়া এলাকার বাসিন্দা। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। এ ছাড়া, চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান তুলতে গিয়ে বজ্রপাতে অনুকূল চন্দ্র মাহন্ত নামে আরও একজন নিহত হন।’

বিজ্ঞাপন

এদিকে, মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) ওমর ফারুকও বজ্রপাতে আরেকজনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

পুলিশের এ কর্মকর্তা জানান, উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামে জমিতে কাজ করার সময় বজ্রপাতে দিলীপ চন্দ্র বর্মন নামে এক কৃষক নিহত হয়েছেন।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর