Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে ‌নিখোঁজ বৃদ্ধার সন্ধান মিলল তেঁতুল গাছের মগডালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২৬ ০৯:৪৭

গাছের ডালে নিখোঁজ বৃদ্ধা।

কুড়িগ্রাম: কুড়িগ্রামে সা‌জেদা বেগম (৬০) না‌মে বৃদ্ধা এক নারীকে বড় এক‌টি তেঁতুল গাছের মগডালে দেখতে পেয়ে এলাকায় চাঞ্চ‌্যলে‌র সৃষ্টি হ‌য়ে‌ছে।

বুধবার (০৬ মে) সকালে উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘ‌টে। তি‌নি ওই এলাকার মো. আবু সাঈদের স্ত্রী ব‌লে জানা গে‌ছে।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন কু‌ড়িগ্রাম ফায়ার সা‌র্ভি‌সের উপসহাকরী প‌রিচালক (অ.দা) এনামুল হক।

স্থানীয়রা জানান, বুধবার সকাল থে‌কে সা‌জেদা বেগ‌ম খুঁ‌জে পাওয়া যা‌চ্ছিল না। প‌রে তার সন্ধা‌নে আশপা‌শে খোঁজাখুঁ‌জি করার এক পর্যা‌য়ে তা‌কে বা‌ড়ির পা‌শে এক‌টি বড় তেঁতুল গা‌ছের মগডা‌লে দেখতে পান স্বজনরা। এ সময় বৃদ্ধাকে গা‌ছে‌র মগডা‌লে শু‌য়ে এবং ব‌সে থাক‌তে দেখ‌তে যায়।

বিজ্ঞাপন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে পরিবারের আপত্তির কারণে উদ্ধার কার্যক্রমে তাৎক্ষণিকভাবে তারা কাজ শুরু করতে পারেনি।

কু‌ড়িগ্রাম ফায়ার সা‌র্ভিস অ‌্যান্ড সি‌ভিল ডি‌ফে‌ন্সের উপসহাকরী প‌রিচালক (অ.দা) এনামুল হক ব‌লেন,সকা‌লে খবর পে‌য়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখা‌নে ওই নারী বা‌ড়ির পা‌শে এক‌টি পুকু‌রের ধা‌রে তেঁতুল গা‌ছের মগডা‌লে ব‌সে থাক‌তে দে‌খি। কিন্তু তার প‌রিবারের লোকজনের আপ‌ত্তি‌তে আমরা কাজ কর‌তে পা‌রি‌নি। ত‌বে এ সময় হঠাৎ তি‌নি পুকু‌রে লাফ দি‌লে পুকুর থে‌কে তা‌কে উদ্ধার করা হয়।

প্রাথ‌মিকভাবে মনে হচ্ছে তিনি একজন মানসিক রোগী। তিনি এখন চিকিৎসাধীন রয়েছে।।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর