Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সবার সুস্বাস্থ্যের লক্ষে ই-হেলথ কার্ড চালু হবে: প্রতিমন্ত্রী নুরুল নুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২৬ ১৭:১২

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। 

পটুয়াখালী: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নুরুল হক নুর বলেছেন, সরকারের স্বাস্থ্য খাতের দর্শন অনুযায়ী ‘সবার জন্য স্বাস্থ্য’ তারই অংশ হিসেবে ই-হেলথ কার্ড চালু হবে। বিভাগীয় পর্যায়ে জেলা, উপজেলা ও মেডিকেল কলেজের চিকিৎসার মান বৃদ্ধি এবং জনবল বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগনের দোড় গোড়ায় পৌছে দেয়ার চেষ্টা করছে সরকার।

বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১১টায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর প্রথমবারের মতো হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সীমিত অবকাঠামো ও স্বল্প জনবল নিয়ে জেলার প্রধান এই হাসপাতালটি পরিচালিত হচ্ছে। ২৫০ শয্যার হাসপাতাল হলেও প্রতিদিন এখানে ৮০০ থেকে ৯০০ রোগী ভর্তি থাকেন। অতিরিক্ত রোগীর চাপে হাসপাতালের করিডোর পর্যন্ত রোগীতে পূর্ণ থাকে। শিশু থেকে বৃদ্ধ অনেক রোগীকেই মেঝেতে অবস্থান করতে দেখা যায়। তাই পটুয়াখালী মেডিকেল কলেজের জন্য পূর্ণাঙ্গ ৫০০ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী সিভিল সার্জন খালেদুর রহমান মিয়া, পটুয়াখালী পুলিশ সুপার আবু ইউসুফ ও পটুয়াখালী হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন রুপাসহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর