Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেশাগ্রস্ত স্বামীর নির্যাতন সইতে না পেরে স্ত্রীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২৬ ২৩:৩৫

প্রতীকী ছবি।

চাঁদপুর: নেশাগ্রস্ত স্বামীর নির্যাতন থেকে বাঁচতে আত্মহননের পথ বেছে নিলেন ফাতেমা বেগম পাখি (২৯) নামে দুই সন্তানের এক জননী ও গৃহবধূ।

বৃহস্পতিবার (৭ মে) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ফাতেমা বেগম পাখি পার্শ্ববর্তী রামগঞ্জ উপজেলার নয়নপুর গ্রামের সোহেল হোসেনের স্ত্রী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

মৃত ফাতেমা বেগম পাখির মা কোহিনুর বেগম বলেন, ‘নয়নপুর গ্রামের সোহেলের সঙ্গে প্রায় ১২ বছর আগে তার মেয়ের বিয়ে হয়। দাম্পত্যজীবনে তাদের ঘরে একটি মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে। সম্প্রতি পাখির স্বামী মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে। নেশার টাকা জোগাড়ের জন্য বিভিন্ন সময়ে ফাতেমাকে মারধর করে সোহেল। স্বামীর মারধর থেকে বাঁচতে সে চরমান্দারী গ্রামে নানার বাড়িতে চলে আসে। সেখানে এসেও আমার মেয়েকে সে মারধর করেছে নেশার টাকার জন্য। এইসব যন্ত্রণা সহ্য করতে না পেরে বুধবার (৬ মে) রাতে তার শোবার ঘরের জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সকালে ফজরের নামাজ পড়তে উঠে দেখি ফাতেমার মরদেহ জানালার সঙ্গে ঝুলে আছে। পরবর্তীতে আমার ডাকচিৎকারে মানুষ এসে পুলিশকে খবর দেয়।’

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘ঘটনাস্থল (ফাতেমা বেগম পাখির নানার বাড়ি) থেকে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর