Friday 08 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া-মেহেরপুর সীমান্তে মদ, ওষুধ, জিরা ও কীটনাশক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২৬ ১৭:৪৬

উদ্ধার হওয়া মালামাল।

কুষ্টিয়া: কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, ওষুধ, জিরা ও বাংলাদেশি কীটনাশক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ ৫২ হাজার টাকা।

শুক্রবার (৮ মে) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ১১টার দিকে চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শান্তিপাড়ায় অভিযান চালানো হয়। সেখানে মালিকবিহীন অবস্থায় ২১ বোতল ভারতীয় মদ, এক হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং এক হাজার ৩০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া, শুক্রবার রাত আড়াইটার দিকে রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ১০৫ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন সকাল ১০টা ২০ মিনিটের দিকে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মণ্ডলপাড়া মাঠে অভিযান চালিয়ে ১৯ বোতল বাংলাদেশি কীটনাশক জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর