Wednesday 24 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোশ্যাল মিডিয়ায় বিশ্বকাপের ঝড়

সারাবাংলা ডেস্ক
২৪ জুন ২০২৬ ১৬:৫৭

ফুটবলপ্রেমীদের উন্মাদনা মাঠের গণ্ডি পেরিয়ে ডিজিটাল দুনিয়ায় আছড়ে পড়েছে। ফিফা বিশ্বকাপ ২০২৬ (FIFA World Cup 2026) উপলক্ষে বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তদের জন্য একগুচ্ছ ধামাকা ফিচার নিয়ে হাজির হয়েছে মেটা (Meta)। এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা ঘরে বসেই সম্পূর্ণ নতুন আঙ্গিকে উপভোগ করতে পারছেন ফুটবলের এই মহোৎসব।

চলুন দেখে নেওয়া যাক মেটার কোন প্ল্যাটফর্মে কী কী চমক থাকছে …

হোয়াটসঅ্যাপে বলের জাদু ও অ্যানিমেশন

বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ (Trionda)-কে কেন্দ্র করে মেটা এবং ক্রীড়াসামগ্রী নির্মাতা জায়ান্ট অ্যাডিডাস (Adidas) যৌথভাবে এনেছে দারুণ এক ডিজিটাল অভিজ্ঞতা।

বিজ্ঞাপন

ম্যাজিক ইমোজি: হোয়াটসঅ্যাপ চ্যাটে ফুটবল ইমোজিতে ট্যাপ করলেই পুরো স্ক্রিনজুড়ে ভেসে উঠবে অফিসিয়াল বল ‘ট্রিওন্ডা’-এর চোখ ধাঁধানো অ্যানিমেশন।

স্পেশাল ইফেক্ট: ভিডিও কলের জন্য থাকছে ফুটবল-থিমের বিশেষ ব্যাকগ্রাউন্ড ইফেক্ট এবং একচেটিয়া স্টিকার প্যাক।

লাইভ আপডেট: অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে ম্যাচের কাউন্টডাউন, লাইভ স্কোর এবং হাইলাইটস সরাসরি জানা যাবে হোয়াটসঅ্যাপেই।

ফেসবুকে ‘ফুটবল মোড’ এবং ভার্চুয়াল জার্সি!

ফেসবুক ইউজারদের জন্য মেটা চালু করেছে বিশেষ ‘Football Mode’। এই মোড অন করলেই বদলে যাবে আপনার ফেসবুকের চেহারা।

ভার্চুয়াল জার্সি (Wear It): এই ফিচারের মাধ্যমে আপনি আপনার প্রিয় দলের জার্সি ভার্চুয়ালি নিজে পরে দেখতে পারবেন এবং সেই ছবি প্রোফাইল বা স্টোরিতে শেয়ার করতে পারবেন।

‘গোল!’ ফিচার: মেসেঞ্জারে গোল উদযাপনের জন্য থাকছে বিশেষ ভয়েস ইফেক্ট এবং ফুটবল রিঅ্যাকশন অ্যানিমেশন। এছাড়া ফুটবলপ্রেমীদের জন্য থাকছে ছোট ছোট মিনি-গেম খেলার সুযোগ।

ইনস্টাগ্রামে নিমেষেই বিশ্বকাপের খবর

ইনস্টাগ্রাম তাদের সার্চ ফিচারকে আরও উন্নত করেছে। এখন আর আলাদা করে প্রিয় দল বা খেলোয়াড়ের খবর খুঁজতে হবে না। শুধুমাত্র একটি ক্লিক বা সার্চেই বিশ্বকাপ-সংক্রান্ত সব ভাইরাল রিলস, স্টোরি, পোস্ট এবং ভেতরের খবর চলে আসবে আপনার ফিডে।

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর