Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পতাকা নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অফিস সহায়ক দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ১২:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী: রাজবাড়ীতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের অফিস সহায়ক মনিরা খাতুন (৩০) পতাকা নামাতে গিয়ে বিদ্যুতায়িত  হয়ে গুরুতর আহত হয়েছেন। তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১০ মে) বিকেলে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ ভবানীপুর পশু হাসপাতাল এলাকায় নিরাপদ খাদ্য অফিসে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার বিকেলে অফিস ছুটি হওয়ার কিছুক্ষণ আগে জাতীয় পতাকা নামাতে গিয়ে পতাকার পাইপটি অসাবধানতাবশত বিদ্যুতের সঞ্চালন লাইনের হাই ভোল্টেজ তারের ওপর পড়ে যায়। পাইপটি স্টিল থাকায় বিদ্যুতায়িত হয়ে মনিরার সারা শরীরে আগুন ধরে যায়। তখন অফিসে কেউ না থাকায় উদ্ধার করতে দেরি হওয়ায় তার সারা শরীর ঝলসে যায়।

বিজ্ঞাপন

রাস্তার লোকজন বুঝতে পেরে ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে মনিরাকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করা হলে সেখানে নিয়ে ভর্তি করা হয়।

জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান বলেন, আমাদের অফিসের স্টাফ মনিরার অবস্থা সংকটাপন্ন। সে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি রয়েছে। তার জ্ঞান ফিরেছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

রাজবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
৩০ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর