Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কাজ শেষে বাড়ি ফেরেন কৃষক, বিদ্যুতায়িত হয়ে মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৬ জুলাই ২০২৬ ২২:৩৯

পঞ্চগড়: জেলার দেবীগঞ্জ উপজেলায় বিদ্যুতায়িত হয়ে ধনেশ্বর রায় (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ধনেশ্বর রায় ওই এলাকার মৃত রংলাল রায়ের ছেলে।

পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) কৃষি জমিতে কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরেন তিনি। পরে বাড়ির বারান্দার টিনের চালের পাশে রাখা কাঠের আসবাবপত্রের কাছে থাকা দিয়াশলাই নিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন। এতে তিনি গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া বলেন, টিনের চাল থেকে কৃষক বিদ্যুতায়িত হয়েছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর