Sunday 25 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ১৯:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইল: ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজনে নার্সদের ক্ষমতায়ন’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিপুল উৎসাহ-উদ্দীপনায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে দিবসটি পালন উপলক্ষ্যে নড়াইল সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে হাসপাতালের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘নার্সরা হলেন স্বাস্থ্যসেবার মেরুদণ্ড। তাদের নিরলস পরিশ্রম আর মমতাময় সেবার কারণেই রোগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠে। বর্তমান সময়ে স্বাস্থ্য খাতের আধুনিকায়নে নার্সদের ভূমিকা অপরিসীম।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গাফফার, ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক জয়া রানি চক্রবর্তী, বাংলাদেশ নার্স অ্যাসোসিয়েশনের নড়াইল শাখার সভাপতি মোসাম্মাৎ শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক মুজিদা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী স্মরণে এ দিবসটি পালন করা হয়। সবশেষে কেক কাটার মাধ্যমে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর