Saturday 16 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে সিঁধ কেটে ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৬ ২০:০৭

ঘরে কাটা সিঁধ।

পটুয়াখালী: জেলার কলাপাড়ায় গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী একাদশ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

ভুক্তভোগী শিক্ষার্থী ও তার স্বজনরা জানায়, ওই শিক্ষার্থীর বাবা প্রায় দুই বছর আগে মারা যান। জীবিকার উদ্দ্যেশে রাতে তার মা ও ভাই ওই শিক্ষার্থীকে ঘরে রেখে বাইরে থেকে সামনের দরজায় তালা লাগিয়ে রেণু পোনা ধরতে পার্শ্ববর্তী নদীতে যায়। পরে রাত দেড়টার দিকে দুই যুবক সিঁধ কেটে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। একপর্যায়ে তার চিৎকারে তাদের পার্শ্ববর্তী ঘরের চাচার পরিবারের সদস্যরা এগিয়ে আসলে অভিযুক্ত দুই যুবক পালিয়ে যায়।

বিজ্ঞাপন

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় তিনজনের নামে একটি অভিযোগ পেয়েছি। ওই শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হচ্ছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর