Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে ট্রাকের পিছনে পিকআপের ধাক্কা, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ০৯:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় আতাদি ফ্লাইওভারের ওপরে গাছের চারা বোঝাই একটি ট্রাকের পিছনে একটি মাছ বোঝাই পিকআপের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

সোমবার (১৮ মে) ভোর সোয়া চারটার দিকে ভাঙ্গা টোল প্লাজাসংলগ্ন আতাদি ফ্লাইওভারের ওপরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজনের একজন পিকআপের চালক এবং অন্যজন হেলপার বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান জানান, সোমবার ভোরে আতাতি ফ্লাইওভারে একটি ট্রাকের পিছনে আরেকটি পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হয়। এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ট্রাক ও পিকআপ দুটি জব্দ করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর