Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় অজ্ঞান পার্টির খপ্পরে কৃষক, খোয়া গেল লাখ টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ১৬:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর থেকে গরু কিনতে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা খুইয়েছেন হানিফ শেখ (৬০) নামে এক কৃষক। সোমবার (১৮ মে) সকালে এ ঘটনা ঘটে। হানিফ শেখ মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কামিরহাট গ্রামের আইনউদ্দিন শেখের ছেলে।

ভুক্তভোগীর পরিবার জানায়, সকালে গরু কেনার জন্য ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে মেহেরপুরের উদ্দেশে বাড়ি থেকে বের হন হানিফ শেখ। পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে অচেতন করে সঙ্গে থাকা সব টাকা নিয়ে পালিয়ে যায়।

হানিফ শেখের বড় ছেলে মাসুম বলেন, ‘বেলা ১১টার দিকে খবর পেয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাবাকে উদ্ধার করে আনা হয়। পরে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান।’

বিজ্ঞাপন

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম আইন-শৃঙ্খলার মিটিংয়ে থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর