Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কু‌ড়িগ্রা‌মে গাছ থে‌কে প‌ড়ে প্রাণ গেল যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ১৯:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ইউক্লিপ্টাস গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে বাবু মিয়া (৪৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের শিবরাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু মিয়া উপজেলার মালতিবাড়ী মৌজার মুসুল্লীপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নিজ জমিতে থাকা একটি ইউক্লিপ্টাস গাছের ডাল কাটতে গাছে ওঠেন বাবু মিয়া। একপর্যায়ে ডাল কাটার সময় অসাবধানতাবশত তার পা পিছলে যায়। এতে তিনি গাছ থেকে নিচে পড়ে যান এবং স্থানীয়রা তাকে উদ্ধার করতে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী আব্দুল জলিল ও সায়েম মিয়া জানান, বাবু মিয়া গাছের অনেক ওপরে উঠে ডাল কাটছিলেন। হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান তিনি। পড়ে যাওয়ার পর ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ বিষয়ে উলিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদ ইবনে সিদ্দিক বলেন, ‘ঘটনার বিষয়ে জেনেছি। বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আজ বিদুৎ থাকবে না যেসব এলাকায়
৬ অক্টোবর ২০২৬ ০৯:৫৭

আরো

সম্পর্কিত খবর