Wednesday 20 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগাতিপাড়ায় অবৈধ পুকুর খনন, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৬ ২১:৪১

অভিযান চলাকালীন মুহূর্ত।

নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় অবৈধভাবে পুকুর খননের অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি এক্সকাভেটর মেশিনের ব্যাটারি জব্দ করা হয়েছে। তবে অভিযানের বিষয়ে টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা বা জরিমানা করা সম্ভব হয়নি।

বুধবার (২০ মে) বিকেলে উপজেলার বাগাতিপাড়া সদর ইউনিয়নের ক্ষিদ্র মালঞ্চি দহপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় একটি জমিতে পুকুর সংস্কারের কথা বলে কয়েকদিন ধরে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা হচ্ছিল।

অভিযোগ রয়েছে, রাতের বেলাতেও মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় এক্সকাভেটরের চালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যায়। পরে মেশিনটি যাতে সরিয়ে নেওয়া না যায়, সেজন্য এর ব্যাটারি জব্দ করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক বলেন, ‘কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। অনুমতি ছাড়া বা নিয়মবহির্ভূতভাবে মাটি কাটা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, পুকুর সংস্কারের নামে গভীর করে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এতে আবাদি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হচ্ছে বলে অভিযোগ তাদের।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর