Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ১৬:০৯

হাম। প্রতীকী ছবি

সিলেট: সিলেটে হাম ও রুবেলার প্রাদুর্ভাব আরও উদ্বেগজনক আকার ধারণ করেছে। থামছে না শিশুদের মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্য হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে।

ঝরে যাওয়া শিশুরা হলো সিলেটের ফেঞ্চুগঞ্জ কর্মধা গ্রামের সাবুল মিয়ার ১০ মাসের শিশু আবিদ, সিলেট সদরের শাহপরান এলাকার রফিকুল ইসলামের ১ বছর তিন মাসের ছেলে আরাবি আহমদ, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ফারুক মিয়ার পাঁচ মাসের ছেলে নাকি আহমদ ও সুনামগঞ্জের দিরাই উপজেলার নিপেষ রায়ের ছয় মাসের শিশু নীলয় রায়।

এদের মধ্যে আবিদ ও আরাবি শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে এবং নাকি ও নীলয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বিজ্ঞাপন

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, মারা যাওয়া ৫২ জনের মধ্যে হাম সন্দেহে ৪৮ জন এবং নিশ্চিত হাম রোগে চারজনের মৃত্যু হয়েছে।

অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ভর্তি হয়েছে ৪৩ জন।

এর মধ্যে শহীদ ডা. সামসুদ্দিন হাসপাতালে ১৪ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন ও মৌলভীবাজার সদর হাসপাতালে ১৪ জন ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ২৯৫ জন।

এর মধ্যে সামসুদ্দিন হাসপাতালে ৮৯ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৮ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৫৫ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ১৯ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ১৮ জন এবং বাকিরা অন্যান্য হাসপাতালে ভর্তি রয়েছে।

এর আগে, শুক্রবার (২২ মে) চব্বিশ ঘণ্টায় হামের উপসর্গে পাঁচ শিশুর প্রাণ ঝরে যায়। এটাই ছিল সিলেট বিভাগে হামে একদিনে সর্বোচ্চ মৃত্যু।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
৩০ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর