Saturday 23 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বড় সাজ্জাদের ২ সহযোগী গ্রেফতার, অস্ত্র-গুলি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ১৯:১২

বড় সাজ্জাদের ২ সহযোগী গ্রেফতার। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের ২ সহযোগীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)। এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল ও ৩০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার (২২ মে) রাত সাড়ে ১১টায় পুরাতন চান্দগাঁও পাঠানিয়া গোদা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. শুভ (২২) রাউজান উপজেলার আধার মানিক এলাকার মোজাম্মেল হকের ছেলে ও একই উপজেলার কদলপুর এলাকার মৃত বাচা মিয়ার ছেলে মো. সুমন (৩০)।

শনিবার (২৩ মে) সিএমপি কমিশনারের কার্যালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. হাবিবুর রহমান এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি জানান, গতকাল রাতে পুরাতন চান্দগাঁও পাঠানিয়া গোদা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের ২ সহযোগী শুভ ও সুমনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল ও ৩০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, সম্প্রতি চাঁদার দাবিতে নগরীর চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ও চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাড়িতে একাধিকবার গুলি বর্ষণের ঘটনায় এবং বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় বোনের বাসায় বেড়াতে আসা যুবক রাজুকে গুলি করে হত্যার ঘটনায় তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের বিরুদ্ধে রাউজান থানার পৃথক দুটি হত্যা মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর