Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রডবোঝাই ট্রাক উলটে যাওয়ার ঘটনায় একই এলাকার ৭ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৬ ২০:০৪

উলটে যাওয়া ট্রাক।

নওগাঁ: টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উলটে চাপা পড়ে নওগাঁর মান্দা উপজেলার একই এলাকার মোট সাতজন নিহত হয়েছেন। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি ফেরার পথে সোমবার (২৫ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের বাড়ি মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি, পাকুড়িয়া ও মজিদপুর গ্রামে।

এসব গ্রামের মানুষ জীবিকার তাগিদে নোয়াখালী ও ফেনী জেলার বিভিন্ন এলাকায় ফেরি করে হরেক রকম পণ্যের ব্যবসা করতেন। কেউ ১৫ দিন, কেউ ২০ দিন, আবার কেউবা এক মাস পর বাড়ি ফিরতেন।

স্থানীয় ও নিহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ২০-২৫ দিন আগে তারা নোয়াখালী গিয়েছিলেন। ঈদ উপলক্ষ্যে কিছু টাকা সাশ্রয়ের জন্য ২৬ জন একটি ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথে টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহতদের মরদেহ দ্রুত বাড়িতে পৌঁছে দেওয়া এবং আহত ও নিহত ব্যক্তিদের পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, এসব নিহতের বাড়ি মান্দায় বলে শনাক্ত করা গেছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর