রাজবাড়ী: বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল ৪৫ মিনিট বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে।
মঙ্গলবার (২৬শে মে) বেলা সোয়া ১১টার দিকে ঝড় ও বাতাসে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠার কারণে ফেরি বন্ধ করে দেওয়া হয়। এরপর স্বাভাবিক হলে দুপুর ১২টা থেকে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। ফেরি ও লঞ্চ চলাচল বন্ধে যাত্রী ও যানবাহন ঘাট এলাকায় আটকে পড়ে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘ঝড় ও বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। এ পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে বেলা সোয়া ১১টা থেকে ফেরি বন্ধ করে দেওয়া হয়। এরপর স্বাভাবিক হলে দুপুর ১২টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।’
তিনি জানান, বর্তমানে এই নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে। সিরিয়াল অনুয়ায়ী অপেক্ষমাণ যানবাহন ও যাত্রীদের পারাপার করা হচ্ছে।