Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগ‌ঞ্জে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৬ ২০:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জ: জেলার সলঙ্গা থানার র‍্যাব-১২-এর প্রধান কার্যালয়ের সামনে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাটিকুমরুল গোলচত্বর থেকে নাটোরগামী একটি যাত্রীবাহী বাস এবং একটি সিএনজিচালিত অটোরিকশা একই পথে যাচ্ছিল। পথে র‍্যাব-১২-এর প্রধান কার্যালয়ের সামনে থেকে দ্রুতগতির বাসটি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে গুরুতর আহত একজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন

ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য আতঙ্ক ও যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়।

এ বিষয়ে হা‌টিকমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ‘বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর