Monday 01 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে ইসলামি চক্ষু হাসপাতাল উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুন ২০২৬ ১৬:৫০ | আপডেট: ১ জুন ২০২৬ ১৬:৫৫

উদ্বোধনী অনুষ্ঠান।

রাজবাড়ী: ‘চোখের যত্ন নিন, চোখ অমূল্য সম্পদ’ স্লোগানে রাজবাড়ী শহরের বড়পুল এলাকায় ইসলামি চক্ষু হাসপাতাল উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১লা জুন) উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস বাবুর সভাপতিত্বে রাজবাড়ী ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন ও আবুল হোসেন কলেজের প্রফেসর হাবিবুর রহমান বক্তব্য দেন। শুভেচ্ছা বক্তব্য দেন ইসলামী চক্ষু হাসপাতাল রাজবাড়ী শাখার পরিচালক ফয়সাল হোসেন খান।

ইসলামী চক্ষু হাসপাতাল রাজবাড়ী শাখার পরিচালক ফয়সাল হোসেন খান বলেন, ‘হাসপাতালে মাত্র ১০০ টাকার টিকিটের মাধ্যমে এমবিবিএস ডক্টর দ্বারা চিকিৎসা নেওয়া যাবে। আমাদের এখানে চোখের পরীক্ষা করার জন্য রয়েছে আধুনিক যন্ত্রপাতি। আধুনিক কম্পিউটারাইজডের মাধ্যমে চোখের ছানি অপারেশন করা হবে। আমরা দরিদ্র, অসহায়, এতিম, রিক্সাচালক, মাদরাসার শিক্ষক, ছাত্র থেকে শুরু করে যারা অসহায় রয়েছে সকলের জন্য ফ্রি চিকিৎসা রেখেছি। যারা টাকার অভাবে চোখের সানি পড়ে অন্ধ হয়ে গেছে, তাদের চোখের দৃষ্টি ফেরানোর জন্য ইসলামী চক্ষু হাসপাতালের যাকাত ফান্ড থেকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানির অপারেশনের ব্যবস্থা করাবো।’

বিজ্ঞাপন

আলোচনা সভা শেষে রাজবাড়ী জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব মাওলানা আবু সাঈদ তাইয়্যেবী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর