Monday 01 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে কোরবানির বর্জ্য ও আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুন ২০২৬ ২০:০৪

দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা।

নীলফামারী: সারাদেশে ঈদুল আযহার বর্জ্য দ্রুত অপসারণে প্রশাসনের তৎপরতা দেখা গেলেও ভিন্ন চিত্র নীলফামারীতে। শহরের বড় বাজার সংলগ্ন সওদাগর পাড়ার একটি পুকুর গত দুই বছর ধরে অবাধে ব্যবহৃত হচ্ছে ময়লার ভাগাড় হিসেবে।

স্থানীয়দের অভিযোগ, বারবার নিষেধ করা সত্ত্বেও একটি প্রভাবশালী পক্ষ নিয়মিত এখানে সবধরনের বর্জ্য ফেলছে। বিষয়টি পৌর কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও মেলেনি কোনো প্রতিকার।

সারাবছরই দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে বসবাস করতে হচ্ছে এলাকাবাসীকে। তবে কোরবানির ঈদ উপলক্ষ্যে পশুর বর্জ্য যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে আশপাশের বাসিন্দারা।

বিজ্ঞাপন

স্থানীয়দের দাবি, প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বর্জ্য পরিশোধনাগার থাকা সত্ত্বেও তা কার্যকরভাবে ব্যবহার না করায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। ফলে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়েছে। দ্রুত এই পুকুর থেকে বর্জ্য অপসারণ এবং এ বিষয়ে স্থায়ী সমাধানের জন্য নীলফামারী পৌর প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।

নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম বলেন, ‘আমরা এটি অবগত হবার পরেই কার্যকর পদক্ষেপ নিয়েছি। আগামী ২-১ দিনের মধ্যে ময়লা অপসারণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর